July 25, 2026, 10:05 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগকে ভিত্তিহীন দাবিতে অভিভাবকদের আবেদন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে সহকারী শিক্ষকদের দায়ের করা অভিযোগকে ভিত্তিহীন ও পরিকল্পিত দাবি করে উপজেলা শিক্ষা অফিসারের কাছে বিদ্যালয়ের ৭১জন অভিভাবক স্বাক্ষরিত একটি লিখিত আবেদন দিয়েছেন।

রোববার (১০ মে) উপজেলা শিক্ষা অফিসার বরাবর দেওয়া আবেদনে অভিভাবকরা উল্লেখ করেন, বিদ্যালয়ের স্কুল ফিডিং কার্যক্রমের খাবার বিতরণকে কেন্দ্র করে সহকারী শিক্ষকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের সৃষ্টি হয়।

এক সহকারী শিক্ষক দপ্তরীর কাছ থেকে অতিরিক্ত খাবার ও ডিম নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি ঘটে বলে আবেদনে দাবি করা হয়। পরে বিষয়টি আড়াল করতে প্রধান শিক্ষক ও কর্মচারীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসে অভিযোগ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, কয়েকজন সহকারী শিক্ষক গ্রামে গ্রামে গিয়ে অভিভাবকদের স্বাক্ষর সংগ্রহ করেছেন এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা চালিয়েছেন। তদন্তের দিন উপস্থিত থাকার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছেও চিঠি দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।

অভিভাবকদের দাবি, বর্তমান প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কয়েকজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, শ্রেণিকক্ষে দেরিতে প্রবেশ, পাঠদানের সময় মোবাইল ফোন ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করা হয়।

এছাড়া ২০২৫ সালের ডিসেম্বর মাসে তৃতীয় সাময়িক মূল্যায়নের সময় চলমান ১১তম গ্রেড আন্দোলনের কারণে কয়েকজন সহকারী শিক্ষক নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেননি বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। সে সময় প্রধান শিক্ষক ও দপ্তরী মিলে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন বলে দাবি করা হয়।

অভিভাবকরা বলেন, “একজন দক্ষ ও পরিশ্রমী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছে। সত্য উদঘাটন ছাড়াই তাকে সরিয়ে দেওয়া হলে আমরা সন্তানদের বিদ্যালয় থেকে সরিয়ে নিতে বাধ্য হবো।”

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ওহেদুজ্জামান প্রামানিক বলেন, “বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ