September 18, 2026, 2:13 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজারহাটে বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা ও অর্থ লুটের অভিযোগ

মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক বিকাশ ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে মারধর ও ক্যাশ থেকে ২ লক্ষ ৪৫ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে।

১০ মে ২০২৬ তারিখ রাতে উপজেলার ফুলখাঁ চাকলা বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. শাহজাহান আলী (৩০) বাদী হয়ে রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাকির পশার ইউনিয়নের রতিরাম কমলওঝাঁ (নীলেরকুটি) গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. শাহজাহান আলী ফুলখাঁ চাকলা বাজারে বিকাশ ও নগদের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। প্রতিবেশী মো. শাহীন ইসলাম (২৭) ও মো. নীরব ইসলাম (২২)-এর সাথে পাওনা টাকাকে কেন্দ্র করে শাহজাহানের দীর্ঘদিনের বিরোধ ছিল।

​বাদী শাহজাহান আলী জানান, গত ১০ মে রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় অভিযুক্তরা আরও ৩/৪ জন অজ্ঞাতনামা সহযোগী নিয়ে তার দোকানে প্রবেশ করে। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয় এবং দোকান ভাঙচুর করা হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা মো. আলম মিয়া নামের এক ব্যক্তিকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার পর স্থানীয়দের সহায়তায় আহত শাহজাহান আলী রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। অভিযুক্তরা বর্তমানে তাকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছে বলে তিনি দাবি করেছেন।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান, অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ