September 16, 2026, 4:29 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
বাগেরহাটে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ০৬ মে ২০২৬, মঙ্গলবার বিকাল ৩টায় দি হাঙ্গার প্রজেক্ট বাগেরহাট অফিসের সভাকক্ষে নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ), বাগেরহাট সদর-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায়, এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন ওয়েভ সমন্বয়কারী ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার এবং সঞ্চালনা করেন MIPS প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর এস.কে.এ হাসিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, জাতীয় পার্টির সদস্য নুসরাত বাধন, সাংবাদিক ইয়ামিন আলী, ওয়েভ সদস্য তাসলিমা বেগম, ফাতেমা পান্না, ফারজানা জামান, সোসাম্মৎ সালমা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যবৃন্দ এবং স্থানীয় নারী উদ্যোক্তারা।
সভায় বক্তারা বলেন,
“নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান—সব জায়গায় সম্মিলিত সচেতনতা গড়ে তুলতে হবে। যেখানে সহিংসতা ঘটবে, সেখানেই প্রতিবাদের শক্ত অবস্থান নিতে হবে।”
তারা আরও বলেন,
“একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়তে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। নীরবতা নয়, সচেতনতা ও প্রতিরোধই হতে পারে পরিবর্তনের প্রধান শক্তি।”
সভাপতির বক্তব্যে সাহিদা আক্তার বলেন,
“নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ) এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
সভায় বক্তারা নারী শান্তি সহায়ক প্লাটফর্ম (ওয়েভ)-এর লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে বলেন, নারীর প্রতি সকল ধরনের সহিংসতা নিরসনে সম্মিলিতভাবে কাজ করাই এ প্লাটফর্মের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগে একটি সহিংসতামুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনের প্রত্যয়কে আরও দৃঢ় করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ