September 18, 2026, 3:22 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভাং গাছ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রবিবার (৩ মে ) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদরের পৌর এলাকার কাঠাল বাগিচা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজমাইন মাহতাবের নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান চালায়।

অভিযানে প্রায় ৪ থেকে ৫ ফুট উচ্চতার মোট ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলো পরবর্তীতে ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে ডিএনসির পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযানে উপপরিদর্শক আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ