September 16, 2026, 5:11 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

কয়রায় জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি ও সমন্বয় সভা

জি, এম রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

আমরাই গড়বো নিরপদ উপকূল এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে খুলনার কয়রায় জেজেএস প্রস্তুুতি প্রকল্পের বাৎসরিক অগ্রগতি অবহিতকরণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) বেলা ১১ টায় উপজেলার বিআরডিবি হল রুমে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা শাপলা নীড়ের অর্থয়ানে ও বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সহযোগিতায় এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

জেজেএসের প্রস্তুতি প্রকল্পের সমন্বয়কারি আঃ মালেকের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার অশোক রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান ও কয়রা সদর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান।

আরও বক্তব্য রাখেন জাপানের আন্তর্জাতিক সংস্থা শাপলা নীড়ের প্রতিনিধি প্রফেসর কেইকো ইকেদা, ইউমি ইয়াগিশিতা মাসুদা, মোঃ আনিসুজ্জামান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সমাজসেবক গাজী সিরাজুল ইসলাম, শিক্ষক মোঃ শওকত হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, সাংবাদিক শেখ জাহাঙ্গীর কবির টুলু, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, আবু হোরায়রা খোকন, মাসুম বিল্ল্যাহ, নাজমুস শাহাদাৎ, মোস্তফা শফিকুল ইসলাম,শাহানারা জামাল,সেলিনা আক্তার, ক্লাব প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, ওয়ার্ড দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য আশিকুজ্জামান, মোল্ল্যা মনিরুজ্জামান, ইউনিয়ন দূর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, সিপিপির মনিরা খাতুন, রেবেকা ইয়াসমিন, জেজেএসের এস এসএ মজিদ, আবু জোবায়ের, মাহিমা আক্তার প্রমুখ।

সমন্বয় সভায় প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় ভাল কাজ করায় প্রকল্প সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ