September 16, 2026, 5:11 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

বরিশালে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সাঈফী, বরিশাল সিটি প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশালে বিক্ষোভ কর্মসূচি ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোটের বরিশাল জেলা শাখা।

শনিবার ২রা মে বিকেল ৪টায় বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি ও গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে জামায়াতসহ ১১ দলীয় রাজনৈতিক জোটের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর আলহাজ্ব মাস্টার আবদুল মান্নান। বিশেষ অতিথি জেলা কর্মপরিষদ সদস্য ও জেলা সেক্রেটারি মাও: মাহমুদুন্নবি তালুকদার,কর্মপরিষদ সদস্য ও জেলা সহ-সেক্রেটারি মুহাম্মদ আজিজুর রহমান অলিদ।

আরো উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন,জেলা কর্ম পরিষদ সদস্য সাইফুর রহমান,নুরুল হক সোহরাব হাফেজ কাউসার হোসাইন, জেলা ইউনিট সদস্য সাইফুল ইসলাম সাঈফী, মুজাহিদুল ইসলাম ইউসুফ, জাতীয় নাগরিক পার্টি বরিশাল জেলার যুগ্ন সদস্য সচিব আবেদ আহমেদ রনি। সভাপতিত্ব করেন জেলা মজলিশে শুরা সদস্য ও বাবুগঞ্জ উপজেলা আমির মাও. রফিকুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার আমির, সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাস্টার আব্দুল মান্নান বলেন: গনভোটের রায়কে অবমূল্যায়ন করে বিএনপি জাতির সাথে নির্লজ্জভাবে প্রতারণা করেছে।বাংলাদেশ জামায়াতে ইসলামী গনভোটের গনরায়কে বাস্তবায়ন তথা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে প্রতিজ্ঞাবদ্ধ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি গ্যাসের মূল্য স্থিতিশীল করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য আলটিমেটাম দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ