September 18, 2026, 5:43 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্ধোধন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বেলুন ও পায়রা উড়িয়ে নতুন এই আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন।বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমানসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।পরবর্তীতে অনুষ্ঠানের ২য় পর্বে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গনে অবস্থিত অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান মিলন এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনুজ্জামান রোকন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আজম,,আনন্দ মোহন কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সাকির হোসেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সদস্য অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, শিক্ষক সমিতির নেতা অধ্যাপক শেখ আমজাদ আলী।।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মোঃ আমিনুল আক্তার। এছাড়া বিভিন্ন অতিথি শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনন্দ মোহন কলেজ এর সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মমতাজ জাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ