July 26, 2026, 10:37 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

খুলনা প্রেসক্লাবের নির্বাচন আজ, ১৫ পদে ২৭ প্রার্থী

সৈয়দ জালিস মাহমুদ

খুলনা প্রেসক্লাবের নির্বাচন আজ, ১৫ পদে ২৭ প্রার্থী

খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন আজ বৃহস্পতিবার। নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার, মোঃ মিজানুর রহমান মিল্টন ও মোহাম্মদ আবু তৈয়ব। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ তরিকুল ইসলাম, মোঃ হেদায়েত হোসেন মোল্লা ও শেখ কামরুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা। তিনটি সহ-সভাপতি পদে লড়ছেন মোঃ জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ, সোহরাব হোসেন ও আতিয়ার পারভেজ। যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী শেখ মাহমুদ হাসান ও মোঃ বেল্লাল হোসেন সজল; পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও রবিউল গাজী উজ্জ্বল। ছয়টি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন কাজী মোতাহার রহমান, মোঃ মাকসুদুর রহমান মাকসুদ, কে এম জিয়াউস সাদাত, মোঃ আনিস উদ্দিন, সোহেল মাহমুদ, শেখ লিয়াকত হোসেন, মহেন্দ্রনাথ সেন, মোঃ মেহেদী মাসুদ খান ও রাজু আহমেদ। এদিকে ইতোমধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ