September 16, 2026, 5:48 pm
শিরনাম :
আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র

কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে চালক নিহত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে মো. জাহিদুল ইসলাম (৩০) নামের এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম ছিটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. জাহিদুল ইসলাম উপজেলার আওরাবুনিয়া গ্রামের (৮নং ওয়ার্ড) মো. ইউনুস হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চালক জাহিদুল বালুবোঝাই ট্রলি নিয়ে পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গিয়ে ট্রলিটি ঘোরানোর চেষ্টা করছিলেন। ট্রলিটি পিছনের গিয়ারে নিয়ে পেছানোর সময় চাকা রাস্তা পার হয়ে গেটের দিকে চলে যাওয়ার মুহূর্তে হঠাৎ চাকা বালুর মধ্যে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ আকস্মিকভাবে উপরের দিকে জেগে গেলে চালক জাহিদুল পিছনের দিকে ছিটকে পড়ে বিদ্যালয়ের গেটের সঙ্গে মাথার পেছনের অংশে গুরুতর আঘাত লেগে অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে তাকে পাশ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস বলেন, ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাসের রায়হান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রয়োগক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ