September 20, 2026, 11:02 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ময়মনসিংহে শিক্ষার্থীদের সামনে বিকৃত আচরণে অভিযুক্ত গ্রেফতার

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে শিক্ষার্থীদের সামনে বিকৃত আচরণে অভিযুক্ত মাহমুদুল হাসানকে পুলিশ গ্রেফতার করেছে।

ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় স্কুলশিক্ষার্থীদের সামনে বিকৃত আচরণে অভিযুক্ত মাহমুদুল হাসানকে (৪৫) পুলিশ গ্রেফতার করেছে। বুধবার সিরাজগঞ্জ জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের জানায়, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা দ্রুত তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় ও অবস্থান শনাক্ত করা হয়।পরে তথ্য নিশ্চিত হয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার একটি দল সিরাজগঞ্জে অভিযান চালায়। এনায়েতপুর থানার সহায়তায় যৌথ অভিযানে মাহমুদুল হাসানকে গ্রেফতার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, এ ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ময়মনসিংহ নগরীর একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ