July 25, 2026, 10:31 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন ইউএনও সানজিদা রহমান

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)কর্তৃক ঈশ্বরগঞ্জ উপজেলা আইসিটি ভবন নির্মাণ কাজ চলছে।

একটি কুচক্রী মহল ভবন নির্মাণে বাঁধা প্রদান করার কারণে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান ভবন নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য দীর্ঘ সময় অবস্থান করে নির্মাণকারী সংস্থাকে সহায়তা ও উৎসাহ প্রদান করেন।

ইউএনও এর আন্তরিকতার জন্য তিনি সর্বত্র প্রশংসিত হচ্ছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।ইউএনও এর আইসিটি ভবন নির্মাণ কাজ পরিদর্শন কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম অপু,ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর রবিউল আজমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও আইসিটি ভবন নির্মাণ সম্পন্ন করার দাবীতে ঈশ্বরগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগন ২৮ এপ্রিল কাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মানববন্ধন শেষে নির্মাণ কাজে সহায়তা করার জন্য ইউএনও ভবন নির্মাণ কাজ পরিদর্শনের সময় চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা,সহকারী প্রধান শিক্ষক হাসান আলমগীর, সহকারী শিক্ষক মুফতি মাওলানা হাবিবুল্লাহ সহকারী শিক্ষক ফারুক আহমেদ হোসাইন মোহাম্মদ শাহীন ও এ এফ এম হুমায়ুন কবির ও মাসুদ খান ।মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোনায়েম,সহকারী শিক্ষক আবুল বাশার, পাভেল চন্দ্র রায়,নিরাপত্তাকর্মী আব্দুল মোতালেব ও অফিস সহায়ক রহমতুল্লাহ।

মাইজবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল সুলতান, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের ফারুক আহমেদ, চরনওপাড়া দাখিল মাদরাসা সুপার মোখলেছুর রহমান খান,পিতাম্বরপাড়া দাখিল মাদরাসা সহকারী শিক্ষক মোঃ উবায়েদুল্লাহ,আশরাফুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিগত ২০২২ সালের এপ্রিল মাসে আইসিটি ভবন নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়।কিন্ত্র একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র ও কাজে বাঁধাপ্রদান করার কারণে নির্মাণ কাজ মুখথুবড়ে পরে।বর্তমানে ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদবাবু এমপির আন্তরিক সহায়তা ও ইএনও সানজিদা রহমান এর সরাসরি হস্তক্ষেপের কারণে আইইসিটি ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ