July 25, 2026, 10:58 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

সরকারি খরচে দরিদ্রের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

সরকারি খরচে দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানানো হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজশাহীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

দিবসটি উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটি ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৮টায় র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে ডিসি অফিস মোড় ঘুরে একই স্থানে এসে র‌্যালিটি শেষ হয়। এতে বিচারক, আইনজীবী, সরকারি আইন কর্মকর্তা, প্যানেল আইনজীবী, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‌্যালি শেষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান। এসময় বক্তব্য রাখেন- বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিশু ও দুর্বল জনগোষ্ঠীর অধিকার রক্ষায় আইনগত সহায়তা কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো. শরিফুল ইসলাম খান। তিনি রাজশাহী জেলায় সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তার দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে রাজশাহী জেলায় ৭০১টি বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) আবেদন গ্রহণ করা হয়, যার মধ্যে ৬২১টি নিষ্পত্তি হয়েছে। এসব এডিআরের মাধ্যমে ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ১১৬ টাকা আদায় করে বিচারপ্রার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৯১৯ জনকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে। ওই বছর ১ হাজার ৩৫টি মামলা গ্রহণের বিপরীতে ৩৫৪টি মামলা নিষ্পত্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ১৯৪টি এডিআর আবেদন গ্রহণ করা হয়েছে এবং ২৪২টি নিষ্পত্তি হয়েছে।

এ সময় ৪৫ লাখ ২৩ হাজার ৬৫১ টাকা আদায় করে বিচারপ্রার্থীদের প্রদান করা হয়েছে। পাশাপাশি ৩১৭ জনকে আইনগত পরামর্শ দেওয়া হয়েছে এবং ২৩৫টি মামলার বিপরীতে ১২৯টি মামলা নিষ্পত্তি হয়েছে।

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান বলেন, দরিদ্র মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিটি জেলায় লিগ্যাল এইড অফিস স্থাপন করেছে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়েছে। তিনি বলেন, মামলার জট নিরসনে আপোষ-মীমাংসাভিত্তিক বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। এ কার্যক্রম আরও সম্প্রসারণে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে ২০২৬ সালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট নীলিমা বিশ্বাস (নারী) ও অ্যাডভোকেট আদীব ইমাম ডালিম (পুরুষ)-কে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ