September 17, 2026, 7:40 pm
শিরনাম :
দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির টাকা আত্মসাতের অপরাধে বেতন স্কেল দুই ধাপ অবনমিত দক্ষিণ কোরিয়ার সহায়তায় মাভাবিপ্রবিতে যন্ত্রকৌশল শিক্ষার নতুন দিগন্ত চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে ৩ কোটিরও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ মাভাবিপ্রবি’র শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনে ওয়ালটনের সঙ্গে সমঝোতার উদ্যোগ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১ গ্রামের প্রধান সংযোগকারী সেতু ভেঙে ঝুকিপূর্ন পারাপার‌ করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন জন্মদিন পালন লামায় হিমছড়িতে ফ্ল্যাট সলিং সড়ক হালকা বৃষ্টিতে ভেঙ্গে পড়ছে

কলাপাড়ায় কোষ্টগার্ড সদস্যর বিরুদ্ধে আদালতে মামলা

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মো.শামীম ফকির (২৮) নামে এক শ্রমিককে মারধরের ঘটনায় কোষ্টগার্ড গোয়েন্দা বিভাগের এক সদস্যর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের  হয়েছে।

শামীম ফকির বাদী হয়ে সোমবার (২৭ এপৃল) কলাপাড়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

এতে কলাপাড়া উপজেলার নিজামপুর কোষ্টগার্ডের গোয়েন্দা বিভাগের সদস্য মো.মাসুদকে প্রধান আসামী করে আরো ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

মামলার বিবরনে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ এপৃল) রাত ৯ টার দিকে প্রচন্ড গরমের কারনে শামীম ফকির তার এক ভাই আবিরকে নিয়ে কুয়াকাটা-কলাপাড়া সড়কের হাজীপুর সেতুতে ঘুরতে যায়। এ সময় কোষ্টগার্ডের গোয়েন্দা বিভাগের সদস্য মো.মাসুদ সহ অপর ৩/৪ জন তাদের ঘিরে ফেলে এবং এক পর্যায়ে তাদের হাতে থাকা লাঠি দিয়ে তাদের মারধর করে ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসময় আবির ছাত্র পরিচয় দিলে তাকে ছেড়ে দিয়ে শামীম ফকিরকে কোষ্টগার্ড ক্যাম্পে নিয়ে হাতকড়া পড়িয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, বৈদুতিক শক দিয়ে তার অন্ডকোষ চেপে ধরে নির্মম ভাবে নির্যাতন চালায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় শামীম ফকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

শামীম ফকিরের বাড়ী কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামে। সে ওই গ্রামের মো.গনি ফকিরের ছেলে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ