September 21, 2026, 2:39 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মোহনগঞ্জে দিশারী যুব সংঘের উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জে দিশারী যুব সংঘের উদ্যোগে উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের ৯ টি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের কে সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সাথে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সামাইকোনা মোড়ে অবস্থিত দিশারী যুব সংঘের কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিশারী যুব সংঘের সভাপতি মো: শাহীন উদ্দিন।

সাধারণ সম্পাদক রায়হান ছিদ্দিকী ফারুক ও শিক্ষা সম্পাদক এনামুল হক খোকনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুখদেবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান, বড়তলী বানিহারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহাগ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান আলম বিপ্লব, সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

পরে সংগঠনের প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ