September 17, 2026, 8:43 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কেসিসি’র সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

কেসিসি’র সাবেক কাউন্সিলর মাস্টার শফিকুল আলম শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত, খুলনা অঞ্চল নেতৃবৃন্দের শুভেচ্ছা ও অভিনন্দন

খুলনা সিটি করপোরেশন ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম কেন্দ্রীয় সহ-সভাপতি ও কার্যকরী নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন| গত ১৪ এপ্রিল ঢাকার শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি নির্বাচিত হন| সম্মেলনে সংগঠনটির নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আতিকুর রহমান ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন লস্কর মো. তসলিম|

মাস্টার শফিকুল আলম ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কার্যকরী নির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা অঞ্চল নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন|

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং মানবিক ও ইনসাফভিত্তিক কল্যানমুখী সমাজ গঠনে এই নতুন কমিটির যাত্রা ফলপ্রসূ হোক| দেশের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী এই শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃত্বের এই পরিবর্তন শ্রমজীবী মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে|

বিবৃতিদাতারা হলেন-শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সহকারী পরিচালক খান গোলাম রসুল ও মো. আজিজুর রহমান, টিম সদস্য দৌলতপুর-খুলনা জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের (১১৫৫) সভাপতি আব্দুল খালেক হাওলাদার ও মো. আলফিদা হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সেক্রেটারি ডা. সাইফুজ্জামান, খুলনা জেলা সভাপতি প্রিন্সিপাল গাউসুল আজম হাদী ও সেক্রেটারি মো. নাজিম উদ্দিন, সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েদ আলী ও সেক্রেটারি মো. আব্দুল গফফার, বাগেরহাট জেলা সভাপতি মো. আবুল কাশেম ও সেক্রেটারি মো. শহিদুল ইসলাম|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ