
- ফকিরহাটের নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামানের সাথে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রোকনুজ জামানের সাথে ফকিরহাট উপজেলার এনসিপি নেতৃবৃন্দ ২০ এপ্রিল বিকাল চারটায় সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচছা জানান।
এসময় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা ফকিরহাট উপজেলার ঐতিহ্য এবং উন্নয়ন এর ধারা অব্যাহত রাখার জন্য এনসিপি নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
- এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা এনসিপির সিনিয়র সদস্য লাবীব আহমদ, জেলা যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব শেখ সাকিব, জেলা ছাত্র শক্তির সংগঠক রনি আহমেদ, ফকিরহাট উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা সদস্য নোমান শেখ পিলজংগো ইউনিয়ন সভাপতি আমির হোসেন ও ফকিরহাট সদর ইউনিয়ন সভাপতি মুত্তালেব শেখ, সদস্য জুয়ের রানা প্রমুখ। #