July 26, 2026, 1:57 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

ঝালকাঠির রাশেদকে লাভ শেয়ার বিডির সহায়তা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

‎ঝালকাঠিতে অসচ্ছল এক পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘লাভ শেয়ার বিডি’। আমেরিকার ভার্জিনিয়াভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের এ সংগঠনের তহবিল থেকে ১ লাখ টাকার পণ্য সহায়তা পেয়েছেন মুদি দোকানি মো. রাশেদদ হাওলাদার (৩৮)।

‎সোমবার (২০ এপ্রিল) তাকে এ সহায়তা প্রদান করেন সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার।

‎তিন কন্যা সন্তান ও স্ত্রীসহ পাঁচ সদস্যের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছিলেন রাশেদ। জীবিকার তাগিদে আগে তিনি বাসের সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তবে বাবার মৃত্যুর পর পারিবারিক ছোট একটি মুদি দোকানের দায়িত্ব নিতে বাধ্য হন।

‎রাশেদ হাওলাদার বলেন, “বাবা জীবিত থাকাকালীন দোকানে তেমন কোনো পণ্য ছিল না। তার মৃত্যুর পর আমি দোকানটি চালানোর চেষ্টা করছি। এখন লাভ শেয়ার বিডির সহায়তায় নতুন করে শুরু করার সুযোগ পেলাম।”

‎ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, “আমরা আমেরিকার ভার্জিনিয়ায় অবস্থানকালে কয়েকজন প্রবাসী বন্ধু মিলে ‘লাভ শেয়ার বিডি’ প্রতিষ্ঠা করি। আমাদের মূল লক্ষ্য হলো বন্ধুদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো।”

‎তিনি আরও বলেন, “বিগত সরকারের সময় যেসব বিএনপির নেতাকর্মী নির্যাতিত হয়ে নিঃস্ব হয়েছেন, পথে বসেছেন বা আর্থিক দৈন্যদশায় ভুগছেন—তাদেরও আমরা সহযোগিতা করবো। পাশাপাশি সমাজের অন্যান্য অসহায় মানুষের পাশেও দাঁড়ানোর চেষ্টা থাকবে।”

‎তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে করে সমাজের পিছিয়ে পড়া মানুষ স্বাবলম্বী হতে পারে।

‎রাশেদ হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। বটতলা এলাকায় তার একটি মুদি দোকান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ