September 20, 2026, 8:27 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বাঘাইছড়িতে ‘রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ: সভাপতি মোঃ হাসান ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সমন্বয়ে “রিপোর্টার্স ইউনিটি, বাঘাইছড়ি (RUB)” নামে একটি নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির পক্ষ থেকে অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে বাঘাইছড়ি রেস্ট হাউসের একটি কক্ষে অনুষ্ঠিত এক জরুরি আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, তথ্য পরিবেশনে নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভা শেষে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণ ও নির্বাচনের মাধ্যমে সংগঠনটির একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে মো. হাসান আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. ইমরান হোসেন নির্বাচিত হন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান, অর্থ সম্পাদক রোবায়েত হোসেন, দপ্তর সম্পাদক নোমাইনুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. রাকিব হোসেন ও মো. খোরশেদ আলম।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনটি দেশের প্রচলিত আইন, বিধি-বিধান ও পেশাগত নীতিমালা অনুসরণ করে পরিচালিত হবে। পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বাঘাইছড়িতে একটি দায়িত্বশীল ও ইতিবাচক গণমাধ্যম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ