September 20, 2026, 8:27 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজশাহী নগরীর নানকিং দারবার হলে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনসহ অতিথি হিসেবে উপস্থিত সবাইকে নিয়ে কেক কাটেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

এ সময় বলেন, দেশের গণমাধ্যমের বিকাশে একুশে টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে চ্যানেলটি দর্শকদের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী বারের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, রাজশাহী কলেজের শিক্ষক তাজুল ইসলাম, ব্যবসায়ী নেতা হাসেন আলী, রাজশাহী বারের সাধারণ সম্পাদক তৌহিদ পারভেজ, সিটি প্রেসক্লাবের সভাপতি রফিক আলম, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, তাহেরপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ফয়সাল সরকার ডিকো প্রমূখ।

ওয়ালিউর রহমান বাবুর উপস্থাপনায় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ