September 17, 2026, 11:22 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ, নিউজ ডেস্ক

 

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুই দিনব্যাপী মেলার শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো: গোলাম মোস্তফা।

মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ শাখাওয়াত হোসেন,
উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন,
শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, শিক্ষার্থী জাহিন মাহাদিয়া খান প্রমূখ।
এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

মেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের হাতের তৈরী বিভিন্ন প্রজেক্টোর প্রদর্শনী করেন। মেলায় অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে। #

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ