September 17, 2026, 11:22 pm
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

তালার ৪টি গ্রামে পরিচ্ছন্নতা অভিযান

তালা প্রতিনিধি

‎তালা উপজেলার ৪টি গ্রামে পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে অভিযান পরিচালনা হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার উদ্যোগে এবং সংস্থার আলো প্রকল্পের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

‎জানা গেছে, গ্রামগুলি সুন্দর এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়ার্ল্ড কনসার্ন তালা উপজেলায় আলো প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় উপজেলার তালা সদর ও খলিলগর ইউনিয়নের খানপুর, আটারই, মাছিয়াড়া ও গোনালী গ্রামে ইতোমধ্যে গ্রাম উন্নয়ন কমিটি গঠিত হয়েছে।

গঠিত এই ভি.ডি.এফ দলের উদ্যোগে রোববার (১২ এপ্রিল) সকালে একযোগে ৪টি গ্রামে ওয়াশ ক্যাম্পের আয়োজন করা হয়। গ্রামের মানুষের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টি, সুস্থ জীবন-যাপনের জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব, বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে এসময়ে সকলকে অবহিত করা হয়। তাছাড়া, দলগতভাবে এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। উক্ত পরিচ্ছন্নতা অভিযানে জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, ভিডিএফ দলের সদস্যবৃন্দ, সাধারন জনতা এবং ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ