July 26, 2026, 5:21 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাগেরহাটে মহিলা পরিষদের প্রায়ত সদস্যদের স্মরণ সভা

এস এম রাজ

বাগেরহাটে মহিলা পরিষদের প্রায়ত সদস্যদের স্মরণ সভা

বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদ এর প্রয়ত সদস্যদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল বিকাল পাঁচ টায়  শহরের শহীদ মিনার সড়কে নিজস্ব কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি পেয়ারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় স্থানীয় সুধীজন, সংগঠনের সদস্য, প্রয়াত পরিবারের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতার মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এই প্রায়ত সদস্যরা হলেন জেলা শাখার সাবেক সভাপতি নারীনেত্রী শরীফা মুহিত , তহুরা হোসেন ও শিল্পী সমাদ্দার।
স্মরণসভায় তাদের কর্ম, ত্যাগ ও সাংগঠনিক যোগ্যতা তুলে ধরে আলোচনা করেন মহিলা পরিষদের সামাজিক প্রতিরোধ কমিটির চেয়ারম্যান-প্রবীণ শিক্ষাবিদ ও প্রয়াত তহুরা হোসেনের স্বামী অধ্যাপক মোজাফফর হোসেন, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য ও প্রবীণ সমাজসেবক অধ্যাপক চৌধুরী আব্দুর রব, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহনারা খানম, সহ-সভাপতি যথাক্রমে তহমিনা বেগম মিনু ও জোৎস্না দেবনাথ। অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন উপ-পরিষদ সম্পাদক নাদিরা আকরাম, হেনা চৌধুরী, সোনালী সোম, তাজ‌মিন নাহার তাজু, ফারজানা জাফর, টুম্পা আক্তার মিম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক রিজিয়া পারভীন।
বক্তারা বলেন, বাগেরহাটে মহিলা পরিষদের ৪৮ বছরের পথ চলায় প্রয়াত এই তিন নেত্রী নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও সংগঠনের বিকাশে নিরলস কাজ করে গেছেন। কাজের মধ্য দিয়ে তারা বাগেরহাটের মানুষের স্মৃতিতে যুগ যুগ বেঁচে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ