July 26, 2026, 3:58 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

কলাপাড়ায় চার শিক্ষক ও এক কর্মচারীর বিরুদ্ধে অধ্যক্ষ’র মামলা দায়ের

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাঁর কক্ষ থেকে নামিয়ে দেয়ার দু’দিন পর একই কলেজের চারজন শিক্ষক সহ এক চতুর্থ শ্রেনীর কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছে অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

বুধবার (৮ এপৃল) কলাপাড়া থানায় মামলাটি দায়ের করা হয়।

এতে আসামীরা হলো সহকারী অধ্যাপক .মাসুম বিল্লাহ, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন সিকদার, সহকারী অধ্যাপক সজল চন্দ্র ভাট, প্রভাষক তৌহিদুল ইসলাম এবং চতুর্থ শ্রেনীর কর্মচারী মো.মোশারফ মৃধা।

মামলার বিবরনে জানা গেছে, ২০২৫ সালের ৬ জুন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ বলে আবুল কালাম আজাদ ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব গ্রহন করেন। এর আগে ওই কলেজের অধ্যক্ষ বসির আহম্মেদের বিরুদ্ধে দূর্নীতি প্রমানিত হওয়ায় তাঁর এম,পিও বন্ধ হয়ে যায়।

আবুল কালাম আজাদ দায়িত্ব নেয়ার পর তিনি সুনামের সাথে কলেজ পরিচালনা করে আসতেছিল। সাবেক অধ্যক্ষ’র ইন্ধনে আসামীরা প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের পাশাপাশি কলেজকে আওয়ামী করনের অভিযোগ রয়েছে বলে তিনি মামলায় উল্লেখ করেন।

এছাড়া আসামীরা ঘটনার দিন তাঁর (ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র) নাম ধরে গালাগাল করে মব সৃষ্টির মাধ্যমে তাঁর পথরোধ করে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করেছে যা শিক্ষার্থীদের মধ্যে আতংক সৃষ্টি করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এদিকে,মামলার বাদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদকে মামলার বিবরনে কলেজকে আওয়ামীকরন করেছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন’সাবেক অধ্যক্ষর সময় আওয়ামীকরন করা হয়েছে। তবে আওয়ামীকরনের ব্যাখা পাওয়া যায়নি তাঁর কাছ থেকে।

অপরদিকে, মামলার পরপরই এলাকার অনেক গন্যমান্যদের কাছ থেকে জানা গেছে, সাবেক অধ্যক্ষ বসির আহম্মেদ একটি দল করতো, সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। সে কোন অপরাধ করলেও আইনানুযায়ী তাঁর শাস্তি হোক,কিন্তু সে কলেজ পরিচালনার ক্ষেত্রে উত্তম ছিল বলে তারা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ