July 26, 2026, 1:39 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ঝালকাঠী জেলা পরিষদ প্রশাসক শাহাদাৎ কে আইনজীবী সমিতি ও যুব রেড ক্রিসেন্টের ফুলেল শুভেচছা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি জেলা পরিষদের নবনিয়কৃত প্রশাসক আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ এবং যুব রেড ক্রিসেন্ট ইউনিটের নেতৃবৃন্দ।

বুধবার (৮ এপ্রিল) বিকেল তিনটায় ঝালকাঠী জেলা পরিষদে প্রশাসকের কার্যালয়ে তাকে পৃথকভাবে সংগঠন দুটির প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান। জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মোঃ হারুন আর রশিদ,সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ সোহেল আকন, যুগ্ম সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার লিটন, যুগ্ম সম্পাদক এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন,ভিজিল্যান্স সদস্য এ্যাড. মোঃ মোফাজ্জল হোসেন, অর্থ সম্পাদক এ্যাড. মোঃ আরিফ হোসেন খান, ভর্তি সম্পাদক এ্যাড. মোঃ আমির হোসেন, লাইব্রেরি সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, নির্বাহী সদস্য আক্কাস সিকদার এবং এ্যাড. মোবাশ্বের আলী ভুইয়া বাদশা সহ আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। রেড ক্রিসেন্ট যুব ইউনিটের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় কালে এডহক কমিটির সদস্য আক্কাস সিকদার এবং জিয়াউল ইসলাম জুবায়ের সহ যুব ইউনিট কমিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রশাসক পদাধিকার বলে রেডক্রিসেন্ট ইউনিটে চেয়ারম্যান এর দায়িত্ব প্রাপ্ত হওয়া সংক্রান্ত চিঠি প্রশাসকের হাতে তুলে দেন রেড ক্রিসেন্ট ঝালকাঠি ইউনিট লেভেল অফিসার মোঃ কাদের নুর ইসলাম।

জেলা পরিষদ প্রশাসক জেলা আইনজীবী সমিতির প্রতিনিধিত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে ঝালকাঠিতে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে জেলার বিচার ব্যবস্থাকে আরো গতিশীল করার উপরে গুরুত্ব আরোপ করেন। একটি সেন্ড জিবি ইউনিটের সদস্যদের উদ্দেশ্যে জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন আত্ম মানবতার সেবায় যুবদেরকে আরো বেশি ভূমিকা রাখতে হবে। তিনি যেকোনো দুর্যোগে সবার আগে যুব ইউনিটের সদস্যরা যাহাতে উপস্থিত থাকে এবং তাদের সর্বোচ্চ প্রচেষ্টাশ সংকট মোকাবিলা করে মানবতার কল্যাণ নিশ্চিত করার আহবান জানান। তিনি রেড ক্রিসেন্ট এর কার্যক্রম গতিশীল করার মাধ্যমে ঝালকাঠি জেলা ইউনিট কে মডেল ইউনিট হিসেবে গড়ে তুলতে সকলের সাথে এক যোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ