September 18, 2026, 1:01 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

মানসিক ভারসাম্যহীন ছাত্রের চিকিৎসা সহায়তায় লতিফ মাস্টার ফাউন্ডেশন।

সৈয়দ জালিস মাহমুদ, নিউজ ডেস্ক

মানসিক ভারসাম্যহীন ছাত্রের চিকিৎসা সহায়তায় লতিফ মাস্টার ফাউন্ডেশন।

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের মানসিক ভারসাম্যহীন হয়ে পড়া ছাত্রনেতা আরিফ বিল্লাহর চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়িয়েছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।
বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে আরিফ বিল্লাহর পরিবারের হাতে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উন্নয়ন ও সমাজসেবা সংগঠন উসেকার চেয়ারম্যান কাজী লিয়াকত আলীর সভাপতিত্বে চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পের কো-অর্ডিনেটর রুহুল আমিন বাবু,
সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ হাসেমী,
উসেকার কর্মকর্তা খান মনিরুজ্জামান, ছাত্রনেতা সাফিন আলম রাকিব এবং মো. আফতার আলী খানসহ অন্যান্যরা।

জানা গেছে, গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামের মৃত খোরশেদ হাওলাদারের পুত্র ও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাওলাদার মো. আরিফ বিল্লাহ আওয়ামী লীগ সরকারের আমলে মা”রাত্মক ভাবে রাজনৈতিক সহিংসতার শিকার হন। যার ফলে পরবর্তীতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হতদরিদ্র ও অসহায় আরিফ বিল্লাহর চিকিৎসা সহায়তার জন্য লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাষ্ট্র প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর দৃষ্টি আকর্ষণ করা হলে তাঁর নির্দেশনায় এ সহায়তা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দিক এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ