July 26, 2026, 12:43 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

তেঁতুলিয়ায় অগ্নিকাণ্ডে নিঃস্ব ব্যবসায়ী আলাল আলী

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি 

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সিপাইপাড়া বাজারে ঈদুল ফিতরের দিন (২১ মার্চ) রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মো: আলাল আলী নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর স্বপ্ন ও উপার্জনের একমাত্র অবলম্বন মুহূর্তেই ছাই হয়ে গেছে।

৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়৷

​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো কাজ শেষে দোকান বন্ধ করে তিনি বাড়িতে গিয়েছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে বাজারের লোকজন দোকানে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। তার দোকানে থাকা প্রায় ৩ লক্ষ টাকার অধিক মালামাল ছিলো।

অগ্নিকাণ্ডে দোকানের আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ৬ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে আলাল আলী এখন দিশেহারা।তিনি লোন নিয়ে এই দোকানে মালামাল তুলেছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার সব শেষ হয়ে গেছে এখন পরিবার নিয়ে কীভাবে চলব জানি না।”

​এ বিষয়ে সিপাইপাড়া বাজার বণিক সমিতির সভাপতি মো: মজিবর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা এই আগুনে একজন পরিশ্রমী ব্যবসায়ীর অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তার পাশে বিত্তবানদের দাঁড়ানোর জন্য অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ