July 26, 2026, 3:57 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

তুলাবান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী তুলাবান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবু জ্ঞান রঞ্জন চাকমা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা বিদায়ী ও নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু কালাধন চাকমা। এসময় সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম বিদায়ী পরীক্ষার্থী ও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু আপন চাকমা এবং কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বাবু তন্টুমনি খীশা ও বাবু মানব জ্যোতি চাকমা, সমাজসেবক বাবু চিরণ জীব চাকমা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু পলাশ চাকমাসহ শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার সময় ধীরস্থির থেকে প্রশ্ন ভালোভাবে পড়ে উত্তর দিতে হবে। তারা আরও বলেন, ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে এবং উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে, যা পরিবার ও বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। একইসঙ্গে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন, যেখানে শিক্ষার্থীদের পরিবেশিত গান ও নৃত্য উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ