September 18, 2026, 1:01 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

সুন্দরবনে বনদস্যুর গুলিতে জে‌লে আহত

নূরুন্নবী ইমন, শ্যামনগর, (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কলাগাছিয়া এলাকার মুল্লি খালের ভারানির মুখে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জে‌লে গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত আতিয়ার রহমান উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।

স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া ধরতে যান আতিয়ার রহমান ও তার সঙ্গীরা। সকাল ১০টার দিকে হঠাৎ একদল বনদস্যু তাদের ওপর চড়াও হয় এবং লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। তার সহযোগীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন।

আহত আতিয়ারকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ এলাকার জেলে ও বনজীবীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমানকে বন অফিসে আনা হয়। বনবিভাগের পক্ষ থেকে তাকে প্রাথমিক সহায়তা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে শ্যামনগর থানা পুলিশ ও কৈখালী কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

সুন্দরবনে বনদস্যুদের এমন আকস্মিক তৎপরতায় বনজীবীরা তাদের জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ