September 18, 2026, 1:04 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ফরিদপুরে ডিবি পুলিশের হাতে ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলে আটক

গোলাম আজম মনির, জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দায় গাঁজাসহ ডিবি পুলিশ হাতে গ্রেফতার হয়েছে মাদক কারবারি বাবা-ছেলে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার দফা এলাকায় অভিযান চালিয়ে ঐ এলাকার কাবুল মাতুব্বর (৫০) ও তার ছেলে সালাউদ্দিন মাতুব্বর (২৪) কেআটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে তারা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ব্যবসার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ