September 18, 2026, 1:04 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে ভাত রান্না করতে দেরী হওয়ায় স্ত্রী মুসলিমা বেগমের শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেয় স্বামী চুন্নু শেখকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এতে ওই নারী গুরুত্বর আহত হয়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে স্বামী চুন্নু শেখকে জেলা হাজতে পাঠানো হয়েছে। উপজেলার পাগলা-শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী ওই নারী জানান, রবিবার (৫ এপ্রিল) সকালে বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকায় সকালে ভাত রান্না করতে দেরী হওয়ায় তার স্বামী গরম ভাতের মাড় তার শরীরে ঢেলে দেয়। তার মূখমন্ডলের ও শরীরের এক পাশে ঝলসে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন।

এ ঘটনায় আহত নারীর ভাই বাদী হয়ে এদিন রাতেই ফকিরহাট থানায় একটি মামলা করেন। যার নং-৯, তারিখ-০৫/০৪/২০২৬ই। অভিযুক্ত স্বামী চুন্ন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী মুসলিমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামী বিভিন্ন সময়ে কারনে-অকারনে তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছেন।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, ওই নারীর চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। আশা করি এখানে সে সুচিৎসা পাবেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম বলেন, আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ