September 18, 2026, 1:27 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা, অপসারন দাবী:

চঞ্চল সাহা, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ’র অপসারনের দাবীতে তার কক্ষ তালাবদ্ধ করে করে দিয়েছে একই কলেজের শিক্ষকরা।

সোমবার (৬ এপৃিল) বেলা ১১ টার দিকে অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদের কক্ষে এ তালা দেয়া হয়।

এ ব্যাপারে ওই কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো.আনোয়ার হোসেন জানান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ মব সৃষ্টির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এমনকি পরিপত্র উপেক্ষা করে তিনি ২০২৫ সালের ৩০ জুন অধ্যক্ষ’র দায়িত্ব নিয়েছেন। যেটা অপ্রত্যাশিত।

একই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ্ জানান, শিক্ষকদের সিরিয়ালে তিনি সপ্তম। তিনি জোর পূর্বক চাপ সৃষ্টি করে এ দায়িত্ব নিয়েছেন। এছাড়া তিনি ভারপ্রাপ্ত হয়ে অর্থ পরিচালনায় অনিয়ম করেছেন বলে তিনি উল্লেখ করেন।
অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন’ শিক্ষকরা জোর পূর্বক অন্যায়ভাবে তাকে কক্ষ থেকে নামিয়েছেন।

তবে তিনি কনিষ্ঠ শিক্ষক হিসেবে কিভাবে দায়িত্ব পান এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে অন্য শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তাদের দাবী নাই মর্মে লিখিত দিয়েছে। অন্যদিকে,পরবর্তীতে কলেজ পরিচালনা পর্ষদও তাকে দায়িত্ব দেন বলে তিনি উল্লেখ করেন।

এ দিকে, অধ্যক্ষ’র কক্ষে তালা কিংবা নিয়মনীতির তোয়াক্কা না করে অধ্যক্ষ’র পদ বাগিয়ে নেয়াকে সাধারন শিক্ষার্থীরা ভালো চোখে দেখছে না, কেউ কেউ এমন ঘটনায় শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থীরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ