September 18, 2026, 1:27 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কোটালীপাড়ায় মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিলেন ওসি রিয়াদ মাহমুদ

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: রিয়াদ মাহমুদ। মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা থেকে তিনি এ ঘোষণা দেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে কাঠিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি রিয়াদ মাহমুদ বলেন, “পিঞ্জুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কাঠিগ্রাম থেকে আজ মাদকবিরোধী বিশেষ অভিযান ও প্রচারণার সূচনা হলো। উপজেলা থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।”

তিনি আরও বলেন, “মাদক বর্তমান যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।” এ সময় তিনি মাদকসংক্রান্ত তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন এবং তথ্য প্রদানে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান।

সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিকুজ্জামান হাওলাদার, থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন বরকতউল্লাহ, সাবেক ইউপি সদস্য সোহাগ মুন্সী, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, মাদ্রাসা শিক্ষক ইয়াদুল ইসলাম এবং মাওলানা অহিদুজ্জামান ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মানিকুজ্জামান হাওলাদার বলেন, “পুলিশের আন্তরিকতা থাকলে অল্প সময়েই মাদক নির্মূল করা সম্ভব। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারী গ্রেপ্তার হলে তাদের পক্ষে কোনো তদবির করা হবে না।”

ইউপি সদস্য আনোয়ার হোসেন বরকতউল্লাহ বলেন, “কোনো মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে পারলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।”

আলোচনা সভায় স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে কোটালীপাড়ায় বেড়ে গেছে মাদকের ভয়াল থাবা। কয়েকদিন আগে মাদকের টাকা না পাওয়ায় বৃদ্ধা বিধবা মায়ের ঘর আগুনে পুড়িয়ে দেয় মাদকাসক্ত ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ