July 26, 2026, 3:58 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

ময়মনসিংহে বিওয়াইএলসির সিগনেচার লিডারশীপ প্রোগ্রামে অংশগ্রহণকারী ১৪০ জন শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে ১৪০ জন শিক্ষার্থী নিয়ে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)এর বিল্ডিং ব্রিজেস ফ্র লিডারশীপ ট্রেনিং (বিবিএলটি)প্রোগ্রামের ৫৯ তম ব্যাচ এর বিল্তিং বিজেস লিডারশীপ ট্রেনিং জুনিয়র (বিবিএলটিজে) প্রোগ্রামের ৫৩ তম ব্যাচের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ৪ এপ্রিল শনিবার সকাল ১০ টায় নগরীর টাউনহলস্থ এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারন অর রশীদ। সভাপতিত্ব করেন বিওয়াইএলসি এর আকিব বিন হোসাইন। মোট১৪০ জনের মাঝে গ্রাজুয়েশন লিডারশিপ সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

ময়মনসিংহ অঞ্চলের ইংরেজি,বাংলা এবং মাদ্রাসা মাধ্যম থেকে নির্বাচিত করে ১৪০ জন শিক্ষার্থী ৭ সপ্তাহ এবং ৪ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করে। তারা প্রশিক্ষণ নিয়ে বিওয়াইএলসি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছে।আর এসব শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।

প্রশিক্ষণে দুটি প্রোগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,আফরোজ খান মডেল স্কুল,রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ও আল আরাবিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

বিগত ১৭ বছরে বিওয়াইএলসি অসংখ্য তরুণকে মূল্যবোধ নেতৃত্ব, পেশাগত দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে। এই লিডারশীপ প্রোগ্রামগুলোর সহযোগিতায় ছিল দি এমব্যাসি অব দি কিংডম অব দি নেদারল্যান্ডস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ