July 26, 2026, 3:33 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ঘুষের টাকা নিয়ে নির্বাচন অফিসের অফিস সহকারী ও যুবকের ধস্তাধস্তির ভিডিও ভাইরাল

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসে ঘুসের টাকা গ্রহনকালে অফিস সহকারী (কম্পিউটার) যশময় সাহার সাথে এক যুবকের ধস্তাধস্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে।

বুধবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে। রাতে এ ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিওতে যুবক ও অফিস সহকারী যশময় সাহার মধ্যে ধস্তাধস্তি করে যশময়কে ধরে বাইরে নিয়ে যাওযার চেষ্টা করতে দেখা যাচ্ছে।

অফিস সহকারী যশময় সাহাকে ধরা ঐ যুবক মোঃ ইউসুফ উপজেলার পৌর সদরের মিঠাপুর গ্রামের মাওলানা দেলোয়ার হোসাইনের ছেলে।

এ বিষয়ে ইউসুফ জানায়, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী (কম্পিউটার) যশময় সাহার কাছে তার ছোট ভাই নাসির উদ্দিনের নতুন ভোটার আইডি কার্ড করতে প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে যাওয়ার পরেও দ্রুত কাজ করতে হলে ইউসুফের কাছে ৩ হাজার টাকা দাবি করেন যশময় সাহা। পরে ২ হাজার টাকা দিয়ে জানতে চাই এই টাকা কোথায় জমা দেবেন। তখন তিনি জানান কোথাও না। নিজেদের একটা খরচ আছে তো তাই। এ নিয়ে অফিস সহকারীর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ঝাপটে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)কক্ষে নিয়ে বিচার দাবি করি। এসময় তাৎক্ষণিকভাবে ইউএনও আমাকে একটা অভিযোগ দিতে বলেন এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ বিষয়ে যশময় সাহার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাইরে ধস্তাধস্তির শব্দ শুনে বাইরে বের হয়ে বিষয়টি জানতে পারি। তখন যশময় সাহার কাছে ঘটনা জানতে চাইলে বলেন, দ্রুত কার্ড করে দেওয়ার কথা বলে আমাকে টাকা দিয়ে ভিডিও করেছে। পরে আমি বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী জানান, আমার কাছে যশময়কে নিয়ে এসেছিল। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ