September 21, 2026, 1:58 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

গোদাগাড়ীতে পেট্রোল পাম্পে অভিযান, ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পেট্রোল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেল আরোহীদের ওপর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৭ জনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের আবুল কাশেম পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম। মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সাগুয়ান এলাকার মো. ওসমান (১৮), সুলতানগঞ্জের সিহাব (২১), নাচোলের মো. রবিউল ইসলাম (৩০) এবং হঠাৎপাড়ার সাইফ (১৮)—এই চারজনকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া মহিশালবাড়ীর নওশাদ ও বড়শীপাড়া গোগ্রামের মফিজুল ইসলামকে ১ হাজার টাকা করে এবং জাহানাবাদ এলাকার আসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, তেল নিতে আসা মোটরসাইকেলগুলো তল্লাশি করে অনেকের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদের জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষকে আইন মেনে চলতে সচেতন করাই এ অভিযানের মূল উদ্দেশ্য।

হঠাৎ এই অভিযানে পাম্পে উপস্থিত মোটরসাইকেল চালকদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ