July 26, 2026, 2:58 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

যশোরে ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

আব্দুল্লাহ, সিনিয়র রিপোর্টার

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ডায়মন্ড (হীরা) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বৃহস্পতিবার (০২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি বিশেষ টহল দল প্রায় ১৫৫.৭৬ গ্রাম ওজনের ডায়মন্ডসহ এক ব্যক্তিকে আটক করে।

আটক ব্যক্তির নাম সুজাউদ্দিন (৫২)। তিনি ভারতের তামিলনাড়ুর বাসিন্দা এবং আবু বক্করের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকায় চোরাকারবারীদের কাছ থেকে ডায়মন্ড সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসব ডায়মন্ড কলকাতায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে হস্তান্তরের কথা ছিল।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তি গত এক মাসে থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।

উদ্ধারকৃত ডায়মন্ডগুলো পুলিশের উপস্থিতিতে যশোরের ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করে প্রাথমিকভাবে আসল ডায়মন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে।

উদ্ধারকৃত ডায়মন্ডের আনুমানিক মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। এছাড়া তার কাছ থেকে বাংলাদেশি নগদ ৫,৫৩০ টাকা, ভারতীয় ৫,৮৮০ রুপি (মূল্য ৭,৭৬১ টাকা), ৫৫০ মার্কিন ডলার (মূল্য ৬৭,৬৫০ টাকা), ২০০ থাই বাথ (মূল্য ৭৫০ টাকা), একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়েছে।

সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ