September 21, 2026, 1:57 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

চট্টগ্রামে চালক ও শ্রমিকদের দক্ষতা, শব্দ দূষণ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ চট্টগ্রাম কতৃক পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গত ২৯ মার্চ রবিবার সড়ক দুর্ঘটনা রোধকল্প ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ সচেতনতা বৃদ্ধি রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে পেশাদার গাড়ি চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে ।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) মোছাম্মাৎ মমতাজ বেগম, বিআরটিএ সদর কার্যালয়, বিআরটিএ, চট্রগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জি:) মাসুদ আলম,  চট্রগ্রাম মেট্রো পলিটন পুলিশ ডিসি রইস উদ্দিন, বিআরটিএ, চট্রগ্রাম বিভাগ উপ-পরিচালক কে.এম. মাহবুব কবির,  পরিবেশ অধিদপ্তর, (চট্রগ্রাম) শাহাজাদা মোঃ সামসুজ্জামান, চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক (ইঞ্জি:) উথোয়াইনু চৌধুরী,  বিআরটিএ, চট্রো মেট্রো-২ সার্কেল মোটরযান পরিদর্শক মেহেদী হাসান,  বিআরটিএ, চট্রগ্রাম জেলা সার্কেল মোটরযান পরিদর্শক মোঃ ইকবাল আহমদ, বিআরটিএ, চট্রগ্রাম সার্কেল মোটরযান পরিদর্শক মো: আলাউদ্দিন।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর বিষয় ও করনীয় ,নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ,  চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরন করা হয়।

উল্লেখ্য, পেশাদার ড্রাইভারদের প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের প্রত্যেককে  তিনশত টাকা সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।
আজকের প্রশিক্ষণে সর্বমোট ২৪৯ জন পেশাদার গাড়ি চালক প্রশিক্ষণ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ