September 21, 2026, 2:39 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

ডেস্ক রিপোর্ট

বুধবার, (০১ এপ্রিল ২০২৬) স্থানীয় সরকার বিভাগের আওতায় ২০২৫–২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো প্রকল্পের কাজ যেন অযৌক্তিকভাবে আটকে না থাকে এবং নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সভায় সংস্থাভিত্তিক অর্থবরাদ্দ, সমাপ্তির অপেক্ষায় থাকা প্রকল্পসমূহের তালিকা এবং চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অগ্রগতি ও চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করা হয়। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে মন্ত্রী প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল, কার্যকর এবং সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

মির্জা ফখরুল বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রচলিত ধ্যানধারণা থেকে বেরিয়ে এসে বাস্তবসম্মত ও টেকসই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। গড্ডলিকা প্রবাহে নামমাত্র প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি)-তে এক্সিট প্ল্যান, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং টেকসই উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে ঢাকাসহ দেশের নদ-নদী রক্ষায় বৃহৎ ও সমন্বিত প্রকল্প গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, প্রকল্প ডিজাইনের সময় সম্ভাব্য সকল ঝুঁকি ও বিষয় বিবেচনা করতে হবে এবং চলমান প্রকল্পগুলোতে প্রয়োজন অনুসারে যথাযথ পরিবর্তন আনতে হবে। তিনি জরুরি প্রয়োজন ছাড়া প্রকল্প পরিচালক পরিবর্তন না করার নির্দেশ দেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন চলমান প্রকল্পের পরিচালকগণ সশরীরে ও অনলাইনে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ