July 26, 2026, 5:55 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সৈয়দ জালিস মাহমুদ, নিউজ ডেস্ক

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

বাগেরহাটের ফকিরহাটে জালানী তেলের সংকট মোকাবেলায় মনিটরিং এবং অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার বিভিন্ন তেলের পাম্পে মনিটরিং এর পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।

এছাড়া সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বিভিন্ন পাম্পে মটরসাইকেলের ট্যাঙ্কি দেখে চালকদের তেল দেওয়ার অনুমতি দেন।

অপরদিকে, এদিন সন্ধ্যায় উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় চেকপোষ্ট বসিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি)  এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শরিফ নেওয়াজ। এসময় পটে করে তেল নেয়াসহ হেলমেট ও মটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৪টি মামলায় ৪জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি)  মো: শরিফ নেওয়াজ জানান, দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা এবং অপরিহার্য্য পণ্য নিয়ন্ত্রন আইনে মো: শহিদুল ইসলামকে ৫হাজার, সড়ক পরিবহণ আইন-২০১৮ ধারায় মিঠু রায়কে ২হাজার টাকা, একই আইনে আশরাফুল ইসলামকে ৫হাজার টাকা এবং রাজ শেখকে ১হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। জালানী তেল সংকট নিরসনে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। অভিযানে ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, পাম্পে পাম্পে সরকারি কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। কেউ যাতে বাড়তি তেল না নিতে পারে সেদিকে নজর রাখা হচ্ছে। মটরসাইকেলের ট্যাঙ্কি দেখে চালকদের তেল দেয়া হচ্ছে। এছাড়া পাম্পে যাতে ভিড় না হয় এবং লাইনে দাড়িয়ে সঠিকভাবে চালকরা গাড়িতে তেল নিয়ে পারে তার জন্য তদারকি করছে উপজেলা প্রশাসন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ