September 21, 2026, 2:37 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

দুই সচিবকে প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তাঁদের স্থলাভিষিক্ত নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া এক সচিবের প্রত্যাহারের আদেশ স্থগিত রাখা হয়েছে এবং আরেকজনকে অন্যত্র বদলি করা হয়েছে। এসব তথ্য জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব হয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিবের দায়িত্ব পালন করা কানিজ মওলা। এর আগে ২৫ মার্চ তাঁকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বদলি করা হয়েছিল। আর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সিরাজুন নূর চৌধুরীকে ২৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশ স্থগিত রাখা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পেয়েছেন মো. আশরাফুল ইসলাম। তিনি আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন তাঁকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

অন্যদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করা জাকারিয়াকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের স্থলে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। ২৫ মার্চ তাঁকে পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছিল, যা এখন পরিবর্তন করা হলো।

উল্লেখ্য, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সচিবসহ জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ