July 26, 2026, 5:16 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

কাঁঠালিয়ায় বিরোধীয় জমিতে ঘর নির্মাণের অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জয়খালী গ্রামে এক অসহায় পরিবারের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জমির মালিকের স্ত্রী মোসা. মাছুমা খানম থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার ৪৪ নং জয়খালী মৌজার ৭১০ নং খতিয়ানের অংশীয় জমির মালিক গোলাম মোস্তফা তিনি চাকুরির সুবাদে ঢাকায় থাকেন তার স্ত্রী ছোট ছোট বাচ্চাদের নিয়ে বাড়ীতে থাকেন এই সুযোগে শালিশি চলমান থাকা বিরোধীয় জমিতে মো. মিরাজ গংরা জোর জবরদখল করে (২৭ মার্চ) বিল্ডিং নির্মাণ শুরু করে।

এসময় গৃহকর্তা গোলাম মোস্তফার স্ত্রী মোসা. মাছুমা খানম বাঁধা প্রদান করলে তাকে খুন জখমের হুমকি দেয়। এ ঘটনায় ওইদিন তিনি থানায় অভিযোগ করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণে বাঁধা দিলেও পুলিশ চলে যাওয়ার পর আবার তারা ঘর নির্মাণ করতে থাকে। পরে নির্মাণকাজ বন্ধ এবং কাগজপত্রাদি নিয়ে থানায় বৈঠকের কথা জানানো হলেও তাতে কর্ণপাত করেনি মিরাজ গংরা।

এ ঘটনায় অভিযুক্ত মো. মিরাজ বলেন, আমার পৈত্রিক জমিতে আমি ঘর তুলতেছি এটা কোন বিরোধীয় জমি না।

এ অভিযোগর তদন্তকারী কর্মকর্তা এ এস আই মো. নুরুল হক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। শান্তি শৃঙ্খলার জন্য ঘর নির্মাণের কাজ বন্দ করেছি আগামীকাল সকাল ১০ টায় থানায় উভয় পক্ষ তাদের প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে। কাগজ পত্র পর্যালোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ