July 26, 2026, 5:06 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

তালার মুড়াগাছা গ্রামে দুঃসাহসিক চুরি সংঘটিত

তালা প্রতিনিধি

শনিবার রাতে তালার মুড়াগাছা গ্রামে আব্দুল মাজেদ সরদারের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরচক্র ঘরের ছাদের সিঁড়ি দিয়ে রুমে ঢুকে নগদ প্রায় ৩ লক্ষ টাকাসহ মূল্যবান কাপড়চোপড় চুরি করে পালিয়ে যায়।

উপজেলার মুড়াগাছা গ্রামের ভুক্তভোগী আব্দুল মাজেদ সরদারের ছেলে মো. কামরুল ইসলাম জানান, চাকরির কারনে তিনি সিলেট হবিগঞ্জ থাকেন। বাড়িতে বৃদ্ধ মা এবং পিতা থাকেন। বাড়ি নির্মান কাজ করার জন্য ইট, রড, সিমেন্ট কেনার জন্য প্রায় ৩ লক্ষ টাকা যোগাড় করা হয়। কিন্তু ব্যাংক বন্ধ থাকায় এবং যে কোনও সময়ে নগদ টাকা প্রয়োজন হতে পারে ভেবে উক্ত টাকা বাড়িতে রাখা হয়েছিল।

মো. কামরুল ইসলাম বলেন, শনিবার রাতে পিতা ও মাতা ঘরে ঘুমিয়ে গেলে চোরচক্র ছাদের সিঁড়ি দিয়ে ঘরে প্রবেশ করে এবং সাববাক্স ভেঙে প্রায় ৩ লক্ষ টাকা এবং দামী কাপড়চোপড় চুরি করে পালিয়ে যায়।

রোববার ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে আব্বা ও মা চুরির বিষয়টি বুঝতে পারে। তবে, একই বিল্ডিং এর মধ্যে পাশের রুমে চুরির ঘটনা ঘটলেও তারা কিছু বুঝতে পারেনি। যেকারনে ধারনা করা হচ্ছে, চোরচক্র তাদের অচেতন করে চুরি সংঘটিত করতে পারে। এছাড়া, চুরির ঘটনার সাথে আশপাশের লোকজন জড়িত থাকতে পারে বলে মো. কামরুল ইসলাম ধারনা করেছেন।

এঘটনায় তালা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ