September 21, 2026, 3:57 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মাধবদীতে টিকটক করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল কিশোরীর

নরসিংদী প্রতিনিধি
ছবি সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে বান্ধবীদের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে মেঘলা আক্তার (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ‎
শনিবার (২৮ মার্চ) বিকেলে কাঁঠালিয়ার ফজুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ‎মৃত মেঘলা আক্তার মাধবদীর ফজুরকান্দি গ্রামের প্রবাসী মো. শাহ আলম মোল্লার মেয়ে।

‎স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে মেঘলা তার দুই বান্ধবীদের সঙ্গে স্থানীয় ‘বালুর পুকুর’ হিসেবে পরিচিত একটি পুকুরপাড়ে টিকটক ভিডিও তৈরি করতে যায়।

ভিডিও করার একপর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে পুকুরের গভীর পানিতে পড়ে যায়। এ সময় বান্ধবীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুকুরে নেমে অনেক খোঁজাখুঁজি করলেও মেঘলার কোনো খোঁজ মেলেনি।

‎খবর পেয়ে মাধবদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পুকুরের প্রায় ২০ ফুট গভীর থেকে মেঘলার নিথর দেহ উদ্ধার করা হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবদী ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান জানান, ৯৯৯ থেকে সংবাদ পেয়ে তারা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেন।  লিডার রুহুল আমিন ও ফায়ারফাইটার আনোয়ার হোসেনের নেতৃত্বে পুকুরের তলদেশ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকাজ শেষে উপস্থিত স্থানীয় জনতা ও মৃতের খালার কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ