September 21, 2026, 3:59 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

হাইওয়ে পুলিশের আধুনিক ডিজিটাল সেবা এখন আপনার হাতের মুঠোয়

সৈয়দ জালিস মাহমুদ, নিউজ ডেস্ক।

হাইওয়ে পুলিশের আধুনিক ডিজিটাল সেবা এখন আপনার হাতের মুঠোয় —“Hello HP” অ্যাপ নিয়ে এসেছে নতুন আপডেট ও আরও আকর্ষণীয় ফিচার।

গুগল প্লেস্টোরে গিয়ে “Hello HP” অ্যাপ লিখে সার্চ দিয়ে হ্যালো এইচপি অ্যাপ ডাউনলোড করে হাইওয়ে পুলিশের সহায়তা নিতে পারবেন।

সর্বশেষ আপডেটের মাধ্যমে অ্যাপটিতে সংযোজিত হয়েছে আরও উন্নত
ও ব্যবহারবান্ধব বিভিন্ন ফিচার,
যা মহাসড়ক ব্যবহারকারীদের কে প্রয়োজনীয় সহায়তা দ্রুততম সময়ে নিশ্চিত করতে সক্ষম।

নিবন্ধন ছাড়াও ব্যবহারকারীরা *জরুরি বাটন* এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে হাইওয়ে পুলিশের সহায়তা গ্রহণ করতে পারবেন।
তবে জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত ব্যবহারকারীগণ অ্যাপটির সকল আধুনিক ও সম্প্রসারিত সেবা উপভোগ করার সুযোগ পাবেন।

জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য অ্যাপটিতে রয়েছে- পুলিশ, নিকটস্থ হাসপাতাল, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাংক, ওয়ার্কশপ ও স্বেচ্ছাসেবী সেবার মহাসড়ক কেন্দ্রিক সকল জরুরি যোগাযোগ নম্বর।

সরাসরি অভিযোগ করতে পারবেন, রাস্তার অবস্থা, যানজট ও সড়ক বন্ধ সংক্রান্ত লাইভ আপডেট,

দুর্ঘটনাপ্রবণ স্থান সম্পর্কিত তথ্য উক্ত অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত, সহজ ও নির্ভরযোগ্য সেবা গ্রহণের মাধ্যমে তাদের যাত্রা আরও নিরাপদ ও নিশ্চিন্ত করতে পারবেন।

আজই ডাউনলোড করুন “Hello HP” অ্যাপ আর নিজের যাত্রাকে করুন আরও নিরাপদ ও নিশ্চিন্ত!

https://play.google.com/store/apps/details?id=com.opus_bd.hello_hp


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ