September 18, 2026, 3:06 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

কোটালীপাড়ায় জমিজমার বিরোধের জেরে হাসপাতালের ভিতর যুবককে রক্তাক্ত জখম

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জায়গা জমির বিরোধ নিয়ে হাসপাতালের ভিতর ভাতিজা রাসেল বিশ্বাস(২৫) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে চাচার পক্ষের লোকজন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে।এঘটনার পর রাসেল বিশ্বাসের অবস্থা আসংখ্যাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

স্হানীয় সুত্রে জানা গেছে উপজেলার বর্ষাপাড়া গ্রামের পান্না বিশ্বা সের সাথে জায়গা জমি নিয়ে তার আপন ভাই জামাল বিশ্বাসের বিরোধ চলে আসছিলো। এঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ষাপাড়া গ্রামে দু’পক্ষের মধ্যে মারপিট ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় রাসেল বিশ্বাস পান্না বিশ্বাসের লোকজনের আঘাতে আহত হয়। কিন্তু প্রতিপক্ষের ভয়ে রাতে তাকে হাসপাতালে ভর্তি করতে না পেরে সকালে বর্ষাপাড়া গ্রামের মেম্বার ইব্রাহিম ফকিরের নেতৃত্বে গ্রামবাসীর সিদ্ধান্তে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক পারভেজ বিশ্বাসকে চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়। এরপর পারভেজ বিশ্বাস রাসেল বিশ্বাসকে নিয়ে হাসপাতালে এলে পান্না বিশ্বাসের পক্ষ নিয়ে কুব্বত বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস,কামাল বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও কাওসার বিশ্বাসের ছেলে শাওন বিশ্বাস মিলে হাসপাতালের ভিতরে ঢুকে রাসেল বিশ্বাসকে লোহার দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতেল পারভেজ বিশ্বাস সাংবাদিকদের বলেন মানিক রাসেলকে ধরে রেখেছে এবং শাওন, হাফিজুল,অনিক,মিলে আমার চোখের সামনে লোহার দা দিয়ে রাসেল বিশ্বাসকে কুপিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ