September 21, 2026, 5:15 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটির সূচনা হয় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শান্তির প্রতীক পায়রা ও রঙ-বেরঙের বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন।

এ সময় স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জেলা পুলিশ দল, জেলা আনসার ও ভিডিপি দল, জেলা কারাগার দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল, নবাবগঞ্জ সরকারি কলেজ বিএনসিসি দল, নবাবগঞ্জ সরকারি কলেজ রোভাল দল, নবাবগঞ্জ সরকারি কলেজ রেড ক্রিসেন্ট দল, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ স্কাউটস দল,জেলা ইউনিট রেড ক্রিসেন্ট দল, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোঃ ইয়াসির আরাফাতসহ অন্যান্য কর্মকর্তারা।

সবশেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করে দিবসটির তাৎপর্য তুলে ধরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ