September 18, 2026, 3:43 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

তালার জালালপুর ইউনিয়ন ম্যাপ’র সমাপনী সভা অনুষ্ঠিত

‎তালা প্রতিনিধি

‎তালার জালালপুর ইউনিয়ন মাল্টি অ্যাক্টর প্লাটফর্ম (ম্যাপ) এর উদ্যোগে জলাবায়ু এবং দূর্যোগ ঝুঁকির অর্থ ও বীমা সম্পর্কিত দক্ষতা বৃদ্ধিমূলক কর্মসূচীর সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

অ্যাওসেড’র বাস্তবায়নে, মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ম্যাপ’র ইউনিয়ন সভাপতি এম. মফিদুল হক লিটু।

‎কেয়ার বাংলাদেশ’র সহযোগিতায় ৩বছর যাবৎ বাস্তবায়িত সিডিআরএফআই প্রকল্পের সমাপনী এই সভায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা ও করনীয় বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন, অ্যাওসেড’র ফিল্ড অফিসার চায়না দাশ।

‎সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. তানজির হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আতিয়ার রহমান, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, মো. আমজেদ হোসেন, শেখ আব্দুর রশীদ, আনারুল ইসলাম, ফিরোজা খাতুন, হেনা বেগম, রমা রানী ঘোষ, মো. কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার ঘোষ, ম্যাপ’র তালা উপজেলা সেক্রেটারী জুলফিকার রায়হান, সমাজসেবক মনিরুল ইসলাম, মে. ওমর আলী, মালা দত্ত, পরিবেশ কর্মী মো. জাকির হোসেন ও জাকিরুল ইসলাম প্রমুখ।

এসময় জলবায়ু পরিবর্তনজনিত দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের দুর্যোগসমূহ, কৃষিখাতে ক্ষতি, জলাবদ্ধতা, ইউনিয়ন পর্যায়ে জলবায়ু তহবিলের বরাদ্দ প্রদান, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরণ ও জলবায়ু পরিবর্তনের ফলে এলাকায় উল্লেখযোগ্য ক্ষতি নিরুপন করা এবং তার সমাধানে করনীয় বিষয়ে আলোচনা হয়। এছাড়া- জাতীয় বাজেটে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি রোধে বিশেষ বরাদ্দ এবং উপকূলীয় মন্ত্রনালয় গঠনের দাবী উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ