September 18, 2026, 3:46 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ঈদুল ফিতর উপলক্ষে বটিয়াঘাটাবাসীকে শুভেচ্ছা জানালেন মেহেদী আল আজাদ

তুরান হোসেন রানা, বটিয়াঘাটা প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী আল আজাদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা। ঈদের এই পবিত্র দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন আনন্দ ভাগাভাগি করে নেয়—এটাই ঈদের মূল শিক্ষা।

তিনি আরও বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে। ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিকতার বন্ধনে আবদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় মেহেদী আল আজাদ আরও উল্লেখ করেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তৈয়েবুর রহমান আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের জনগণের কাছে শেখ তৈয়েবুর রহমানের জন্য দোয়া ও সমর্থন কামনা করেন।

শেষে তিনি বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ