July 27, 2026, 2:01 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ

বাগেরহাটে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার উদ্যোগে
শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ করেছে।
শনিবার (১৪ মার্চ) বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চিতলী বৈটপুর এলাকার মরিয়ম স্বতন্ত্র ইবতেদায়ী মহিলার মাদ্রাসার অর্ধশত শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতারন করা হয়। পবিত্র মাহে রমজানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে এই কর্মসূচির মূল উদ্দেশ্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং আসন্ন ঈদের আনন্দ তাদের মাঝে ছড়িয়ে দেওয়া।
পোশাক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ সুজন মোল্লা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করাই আমার লক্ষ্য। তিনি ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম চালিয়ে
যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ সুজন মোল্লার সহধর্মীনি সামিহা আফরোজ, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান,
মাদ্রাসার সভাপতি মোঃ মামুনুল করিম, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সোনিয়া আক্তার, সহ সভাপতি দ্বীন সমাহম্মদ ফকির, বেমরতা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম রানা, যুবদল নেতা মোঃ মিজান ফকির
প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ