July 26, 2026, 5:10 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

আলফাডাঙ্গায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে আলফাডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজাল খসরু’র সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, উপজেলা জামায়ের আমির মাওলানা কামাল হোসেন, নায়েবে আমির মাওলানা আবুল হাসান, মাওলানা এস.এম.রিদওয়ানুন্নবী (রেদওয়ান), সাধারন সম্পাদক এস এম হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইস্রাফিল মোল্লা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হেমায়েত হোসেন, বোয়ালমারী শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল আহমেদ সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ